Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সহকারী অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

অভিযোগের ভিত্তিতে নিয়োগ বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানের বিরুদ্ধে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়। এরপর নিয়োগ বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ নিয়ে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

তার নিয়োগ বাতিল করা হয় রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. সারোয়ার খালেদের অভিযোগের ভিত্তিতে।  

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, “দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে এই অভিযোগের বিষয়টি তাকে জানানো হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট সহকারী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বললে কোনো সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি।” 

জানা গেছে, অভিযোগকারীর (বিচারপ্রার্থী) একটি মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার করে দেবেন এমন আশ্বাসে ৩ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করেন মো. আবুল হাসান। 

প্রসঙ্গত, ২৫ মার্চ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২৯ মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর ওই অভিযোগের বিষয়টি ৩১ মার্চ অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুসের নজরে আসে। এর আগে অভিযোগটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দাখিল হয়েছিল।

   

About

Popular Links

x