Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়া ৬ উপনির্বাচনে বিএনপির বাদশা বিজয়ী

১৫১ কেন্দ্রে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৩১টি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

বগুড়া ৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

একটি পোস্টালসহ ১৫১ কেন্দ্রে তিনি পেয়েছেন, এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন, ৫৭ হাজার ১৫৯ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টায় ভোট গণনা শেষে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ফলাফল ঘোষণা করেন।

এদিকে, অপরপ্রার্থী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির ফুলকপি মার্কার আল আমিন তালুকদার ৪৯৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, সদর আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ ভোট। ১৫০টি কেন্দ্র ও একটি পোস্টাল ব্যালট কেন্দ্রে ভোট পড়েছে, এক লাখ ৯৩ হাজার ২৯৯ ভোট। ভোট বাতিল হয়েছে, এক হাজার ৭১০ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৯১ হাজার ৫৮৯ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.৫৭%।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোট পড়েছিল, ৭১.১৫%।

এর আগে, উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। তবে কেন্দ্রগুলোতে আগের নির্বাচনের তুলনায় ভোটারদের সংখ্যা কম দেখা যায়।

   

About

Popular Links

x