Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাবি শিক্ষককে সাইবার বুলিংয়ের অভিযোগ

জাকসুর দুই সদস্যের শাস্তি দাবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) দুই সদস্যের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের কাছে দেওয়া স্মারকলিপিতে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি এবং শিক্ষার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের নাম উল্লেখ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে স্নিগ্ধার বিরুদ্ধে অনলাইনে বুলিং, স্লাটশেমিং ও মানহানি করা হচ্ছে।

শিক্ষার্থীরা মিথ্যা তথ্য প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং এ ধরনের অপপ্রচার রোধে কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানান।

তাদের মতে, জাকসুর এ ধরনের কর্মকাণ্ড ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক সীমা লঙ্ঘন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আহসান লাবিব বলেন, “এটি সাইবার বুলিং নয়, বরং আমাদের মত প্রকাশের অংশ।”

ড. স্নিগ্ধা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে বুলিং ও স্লাটশেমিং চর্চা উদ্বেগজনক এবং এটি এক ধরনের প্রক্রিয়াগত অবক্ষয়ের ইঙ্গিত বহন করে।”

 

   

About

Popular Links

x