Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেরপুর ৩ আসনেও জয়ী বিএনপি

বিজয়ী প্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফলে পোস্টাল ব্যালটসহ ১২৯টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে্ন ১ লাখ ৬৬ হাজার ১১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক রুবেল।

এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোট কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।”

তিনি আরও জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫২.১৯%।

   

About

Popular Links

x