Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌচাক ফ্লাইওভারে থেকে দগ্ধ মৃতদেহ উদ্ধার

মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি শাহজাহানপুর থানা পুলিশ

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

রাজধানীর মৌচাক এলাকায় ফ্লাইওভারের উপর থেকে এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।  

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান সরকার বলেন, “আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড় ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি জানিয়েছেন, রাতে সিটি কর্পোরেশনের লোকজন ময়লা পরিষ্কারের কাজ করতে এলে পোড়া মরদেহ দেখতে পায়। পরে জরুরি সেবায় ফোন কারয় পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পুরুষ না নারী, আপাতত তা নির্ধারণ করা যাচ্ছে না। এমনকি বয়স নির্ধারণ করাও সম্ভব হয়নি।

   

About

Popular Links

x