Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কমল সরকারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গ্রেপ্তার কমল সরকার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন আসতে শুরু করলে কমল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই কমল সরকারকে গ্রেপ্তার করে।  

ভুক্তভোগীর পরিবার জানায়, পাশাপাশি বাড়ি থাকায় আগে থেকেই তাদের মধ্যে পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কমল সরকার।  

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে অভিযুক্ত কমল সরকারকে শুনানি শেষে আদালতের মাধ্যমে রবিবার (১৯ এপ্রিল) কারাগারে পাঠানো হয়েছে।” 

   

About

Popular Links

x