Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এতো বৃষ্টির পরও দূষিত নগরীর শীর্ষেই ঢাকা

এর আগে, মঙ্গলবারও দূষিত নগরীর শীর্ষেই ছিল ঢাকার অবস্থান

আপডেট : ০৭ মে ২০২৬, ১১:০০ এএম

বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিন ঘণ্টায় প্রায় ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়।

এরপরও বৃহস্পতিবার (৭ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকার নাম।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বাতসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে রয়েছে। আইকিউএয়ারে এ সময় ঢাকার বায়ুর মান ১৯০। মঙ্গলবারও দূষিত নগরীর শীর্ষেই ছিল ঢাকার অবস্থান।

বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান সূচক একিউআই ১২৯। একই সময়ে দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ১২৭। ১০৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

   

About

Popular Links

x