Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বটগাছের ওপর ব্যতিক্রমী ক্যাফে সাড়া জাগিয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এ রেস্তোরাঁর নাম ‘বৃক্ষ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:১৫ পিএম

ঝিনাইদহে বটগাছের ডালে কাঠের মাচা বেঁধে তৈরি করা হয়েছে এক রেস্তোরাঁ, নাম ‘বৃক্ষ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’। যেখানে সিঁড়ি বেয়ে গাছের মগডালে উঠলেই দেখা মেলে চারপাশের সবুজ প্রকৃতি, কানে ভেসে আসে পাখির কিচিরমিচির।

চোখের সামনে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ। পাশেই মৃদু হাওয়ায় দুলছে কাপাশহাটিয়া বাওড়ের জলরাশি। প্রকৃতির এই শান্ত, শীতল আবহাওয়া আর বাওড় পাড়ের উঁচু ঢিবির ওপর ঠাঁই দাঁড়িয়ে আছে এক প্রাচীন বটবৃক্ষ।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঘোড়দহ গ্রামের এই্ বটগাছের ওপরে এই ব্যতিক্রমী রেস্তোরাঁটি ইতোমধ্যেই এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। গ্রামের মেঠো পথ ধরে চলা মানুষ তো বটেই, শহরের যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রতিদিন মানুষ যাচ্ছেন বৃক্ষ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে।

এলাকার তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন জানান, ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছেন তার নিজ গ্রাম ঘোড়দাহ গ্রামের দুই কলেজপড়ুয়া তরুণরা। কনক হোসেন ও আবির হাসান নামের এই উদ্যোক্তাদের সৃজনশীল চিন্তা ইতোমধ্যেই কৌতূহলী দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চা ও কফিতে চুমুক দিতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছে বটগাছের উপর তৈরি করা এই রেস্তোরাঁয়।

   

About

Popular Links

x