Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেবাননে ড্রোন হামলায় নরসিংদীর এক প্রবাসী নিহত

লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ড্রোন হামলার শিকার হন তিনি

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় করিম মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত করিম মিয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে হরনখোলা গ্রামের বাসিন্দা। তিনি লেবাননে একটি মুদির দোকানে চাকরি করতেন। বুধবার (১৩ মে) নিহতের পরিবারের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবারটি। দুই ভাইয়ের মধ্যে করিম মিয়া ছিল ছোট। সংসার জীবনে রাহিম নামে ১৩ বছরের ছেলে এবং নুসরাত নামে ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে তার। মঙ্গলবার বিকেলে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

বিষয়ে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন জানান, করিম মিয়া নিহতের বিষয়টি জানা নেই। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ কিংবা অবহিত করেন নি।

   

About

Popular Links

x