Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: নিহত ৩

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:৫২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, “সকালে চিকিৎসাধীন অবস্থায় কাউসারের মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে একই ঘটনায় আর দুজন মারা গেছে।“


তিনি আরও বলেন, “আহতদের মধ্যে যাদের দগ্ধের পরিমাণ কম ছিল, তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন।“

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) ও শনিবার সকালে আমির হোসেন (২৫) নামে দুজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও তিনজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, বাকিদের এখনো চিকিৎসা চলছে।

   

About

Popular Links

x