Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদ-উল-আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

নোয়াব জানিয়েছে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না

আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

সংবাদপত্রে কর্মরতদের জন্য ঈদ-উল-আজহা উপলক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। 

সোমবার (১৮ মে) সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটি থাকবে। ফলে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না। 

জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ-উল-আজহা উদযাপিত হবে। 

ঈদ-উল-আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই সময়ে সড়ক, রেল, ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। 

   

About

Popular Links

x