Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

বুধবার (২০ মে) রাতে এ ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:০০ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।  

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভা বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিকরা। 

শ্রমিকদের দাবি, দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার হয়েছে। একইসময় আহত হন অন্তত ২০ জন শ্রমিক। 

আহত শ্রমিকরা হলেন- মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন ১২ জন। এদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালটিতে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

   

About

Popular Links

x