Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি 

আপডেট : ২৩ মে ২০২৬, ০১:২০ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের আল আমিন (৩৮), সৈকত (৩৫) এবং মুশফিক (২০)। এদের প্রত্যেকেই নির্মাণ শ্রমিক।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শহীদুল ইসলাম বলেন, “উপজেলার কলাবাগান এলাকায় কাজে যোগ দিতে সকালে মোটরসাইকেলে রওনা হন তারা। রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছুলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। গুরুতর আহতাবস্থায় বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয় তাদের। এ ঘটনায় এখনো ট্রাকটির চালককে আটক করা যায়নি।”

   

About

Popular Links

x