Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে ঈদ-উল-আজহা বুধবার 

ঈদ-উল-আজহা উপলক্ষে জামায়াত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে

আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:১৯ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ টি গ্রামে বুধবার (২৭ মে)  ঈদ-উল-আজহা উদযাপিত হবে। 

সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, “ঈদ-উল-আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদ জামায়াত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” 

তিনি জানান, বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। 

সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদ-উল-আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। 

পাশবর্তী ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। 

এছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ। 

মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও সাদ্রা দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল আযহার জামাতের আয়োজন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।” 

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা উদযাপনের প্রথা চালু করেন। 

   

About

Popular Links

x