Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে মিরপুর চিড়িয়াখানায় ভিড়

যারা চিড়িয়াখানায় এসেছেন, তারা প্রায় সবাই মহিষটিকে দেখতে আসেন

আপডেট : ২৮ মে ২০২৬, ১০:০৫ পিএম

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে “ডোনাল্ড ট্রাম্প” খ্যাত গোলাপি মহিষকে ঘিরে। এ সময় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

খাঁচার সামনে এই মহিষের একটি পরিচয়ও ঝুলিয়ে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এতে লেখা আছে, “সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)”। সেখানে ইংরেজিতে “অ্যালবিনো বাফেলো”ও লেখা আছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর পরিবার-পরিজন নিয়ে অনেকেই বের হন বিভিন্ন বিনোদনকেন্দ্রের উদ্দেশে। বন্যপ্রাণীর অভয়ারণ্য জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়।

চিড়িয়াখানার এবারের সবচেয়ে আলোচিত প্রাণী “ডোনাল্ড ট্রাম্প” খ্যাত গোলাপি মহিষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচিত এই মহিষটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।

এদিন যারা চিড়িয়াখানায় এসেছেন, তারা প্রায় সবাই “ডোনাল্ড ট্রাম্প”কে দেখতে “এল ০৭” খাঁচার সামনে এসেছেন। জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও এখানে ভিড় লেগেই ছিল।

এর আগে, গতকাল রাত ১১টার সময় আলোচিত মহিষটিকে জাতীয় চিড়িয়াখানার আনা হয়েছে। বৃহস্পবিার সকাল থেকে মহিষটির খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। এটি একটা নতুন প্রাণী, এ কারণে ভিড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x