Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাকে হত্যা করে ঘরের মাটিতে পুঁতে রাখার অভিযোগ,পলাতক ছেলে

৪ থেকে ৫ দিন আগে ছেলে তাঁর মাকে হত্যা করে মাটির নিচে মরদেহ গোপন করে রাখে 

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৫৮ এএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃদ্ধা মাকে হত্যার পর নিজ শোয়ার ঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. জুয়েল (৩৫) পলাতক রয়েছেন।

বুধবার (৩ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কিশোরগঞ্জ থানা-পুলিশ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের একটি বাড়ির ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে জুয়েল তার মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরের মাটির নিচে লাশ গোপন করে রাখেন। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পারেননি।

নিহতের ছোট ছেলে জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। ঈদ উপলক্ষে বাড়িতে এসে শুক্রবার জুমার নামাজের পর শ্বশুরবাড়িতে যান। পরে বাড়িতে ফিরে বড় ভাইয়ের শোয়ার ঘরের মাটিতে ফাটল এবং বিছানায় রক্তের দাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুধবার দিবাগত রাতে ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

   

About

Popular Links

x