Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, বৈশ্বিক তালিকায় ষষ্ঠ

তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং দ্বিতীয় অবস্থানে কঙ্গোর কিনসাসা

আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:১২ পিএম

বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে। অন্যদিকে, দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

শুক্রবার (৫ জুন) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।

আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী, আজ ঢাকার বায়ুমানের স্কোর ১১৫, যা মূলত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অপরদিকে, দূষণমাত্রার তালিকায় ১৭৫ স্কোর নিয়ে শীর্ষে থাকা জাকার্তার বায়ু ‘সব সাধারণ মানুষের জন্যই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। এর ঠিক পরেই ১৪৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের চেংডু এবং ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এছাড়া পাকিস্তানের লাহোর শহর ১৩১ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।

সংস্থাটির নিয়ম অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে বায়ুর মান সব সাধারণ মানুষের জন্যই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়।

এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

   

About

Popular Links

x