Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ১১ জুন পেশ করবেন অর্থমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ১২:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, রবিবার দিনের কার্যসূচির মধ্যে রয়েছে অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আর্কষণের নোটিশ নিষ্পত্তি।

এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম শেষ হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম শনিবার (৬ জুন) সংবাদমাধ্যমকে জানান, ১১ জুন বাজেট উপস্থাপন করা হবে। ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুন বাজেট পাস করতে হবে। তাই প্রতিদিন সকাল-বিকেল দুইবেলা বৈঠক হতে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা। বছরজুড়ে সরকারি ব্যয়ের এই বড় পরিকল্পনায় রাজস্ব খাত থেকে আয় ধরা হতে পারে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি থাকবে ২ লাখ ৩৫ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় চার ভাগের এক ভাগ।

   

About

Popular Links

x