Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪

গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৩৮ এএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক ব্যক্তি৷ 

মঙ্গলবার (৯ জুন) সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহতরা হলেন- পিকআপ চালক নূরনবী (৬৪), তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা, হেলপার রফিকুল (১৮) নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা, সাগর (২২), তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা  ও ভোলা সদর উপজেলার বাসিন্দা সুমন (২৬)। এরা সবাই পিকআপটিতে ছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাকে বাঁশ ওঠানো হচ্ছিলো। এসময় পেছনদিক থেকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। 

এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং ট্রাকে থাকা একজন গুরুতর আহত হন। পুলিশ খরব পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উ‌দ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

 

   

About

Popular Links

x