Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে আনা হবে

জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, গত শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, দুর্নীতির মামলায় বেনজীর আহমেদকে আটক করা হয়েছে। তাকে অতিদ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে পাঠানো আবেদনের ভিত্তিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। এই নোটিশের পরিপ্রেক্ষিতে দুবাইয়ের নিরাপত্তা সংস্থা তার অবস্থান শনাক্ত করে এবং স্থানীয় সময় গতকাল রাতে তাকে আটক করা হয়।

তবে এ বিষয়ে দুবাই পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

   

About

Popular Links

x