Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ২ ছেলে গ্রেপ্তার

শনিবার রাতে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে ধামইরহাট থানা পুলিশ

আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:৩০ এএম

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওযায় চাঁদ সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে ২ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জুন) রাতে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে- গত শনিবার চাঁদ সুলতানা নামে ওই বৃদ্ধা তার মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর ২ ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করে ২ ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তার ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। শনিবার আবারো বৃদ্ধাকে তার ছেলেরা মারধর করে বাড়িতে থেকে বের করে দিতে চায়। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি। 

এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলে। এরপর রাতেই ২ ছেলেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ২ ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” 

   

About

Popular Links

x