Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রবাসী স্বামীকে বিদায় জানাতে যাচ্ছিলেন বিমানবন্দর, পথে প্রাণ গেলো স্ত্রীর

এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের অন্তত ৯ জন

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুন্সীগঞ্জ থেকে প্রবাসী স্বামীকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন ওই নারীসহ পরিবারের সদস্যরা। কুসুমপুর বৌবাজার এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সড়কের পাশের খাদে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি। এতে মমতাজ বেগম নামে ওই নারীর মৃত্যু হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই নারীর প্রবাসী স্বামীসহ একই পরিবারের অন্তত ৯ জন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায় মুন্সীগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় তারা। মাইক্রোবাসে ১১ যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। 

   

About

Popular Links

x