Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিলো অতিবিপন্ন ৫টি হলুদ পাহাড়ি কাছিম

হলুদ পাহাড়ি কাছিম বিশ্বব্যাপী ‘অতি বিপন্ন’ একটি প্রজাতি হিসেবে পরিচিত

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৩:২০ পিএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিবিপন্ন হলুদ পাহাড়ি কাছিমের পাঁচটি বাচ্চার জন্ম হয়েছে। গত ৬ জুন ডিম ফুটে বাচ্চাগুলোর জন্ম হয় বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
হলুদ পাহাড়ি কাছিম বিশ্বব্যাপী “অতি বিপন্ন” একটি প্রজাতি হিসেবে পরিচিত। পৃথিবীতে যেসব পশুপাখি ৮০% থেকে ৯০% বিলুপ্ত হয়েছে তাদের মধ্যে অতি বিপন্ন তালিকায় রাখা হয়েছে এই হলুদ কাছিমকে।

সংশ্লিষ্টদের মতে, আবাসস্থল সংকোচন, পরিবেশগত চাপ ও অবৈধ শিকারসহ নানা কারণে এ প্রজাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসায় এটি বর্তমানে অতি বিপন্ন হিসেবে বিবেচিত। তবে ২০২২ সালে এ প্রজাতির জন্য উন্নত ও বৃহত্তর আবাসস্থল, পরিবেশ সমৃদ্ধকরণ এবং আধুনিক পরিচর্যা ব্যবস্থা চালুর পর কাছিমগুলোর প্রজননে উল্লেখযোগ্য সাফল্য আসতে শুরু করে। 

চার বছরের ব্যবধানে এ প্রজাতির সংখ্যা আট থেকে ১৬টিতে উন্নীত হয়েছে, একে প্রায় শতভাগ বৃদ্ধির সমতুল্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান , হলুদ পাহাড়ি কাছিমের প্রজননে এটি চিড়িয়াখানার ধারাবাহিক সাফল্যের অংশ। এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও কয়েক দফায় ডিম থেকে বাচ্চা ফুটেছে। এবার সাতটি ডিম পাড়া হলেও পাঁচটি থেকে সফলভাবে বাচ্চা জন্ম নিয়েছে। বাকি দুটি ডিম থেকে বাচ্চা বের হয়নি।

   

About

Popular Links

x