অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারীদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একযোগে পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হচ্ছেন- ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এ ছাড়া পদত্যাগ করা ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।



