Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

তারেক রহমানকে বিশেষ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী

বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই সংবর্ধনা আয়োজন করা হয়

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লালগালিচা’ সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরের অংশ হিসেবে এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

তিনি বলেন, এসব সমঝোতা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে। এর মাধ্যমে অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

   

About

Popular Links

x