Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মৃত্যু

সোমবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একই পরিবারের ৩ জন মারা গেছেন। নিহতরা হলেন- নুরুল আমিন, ফাতেমা খানম ও ফরহাদ মিয়া। 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, “দোকানঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।” 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমিন বিকেলে তার বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলেও কাজে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামী ও সন্তানকে বাঁচাতে মা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। 

তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগের ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। 

বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াসি উদ্দিন আহমেদ জানান, মৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

   

About

Popular Links

x