Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্যান্টের পকেটে মিললো কোটি টাকার স্বর্ণের বার

যশোরে এক চোরাকারবারিকে ৪টি স্বর্ণের বারসহ আটক করেছে ৪৯ বিজিবি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

যশোরে এক কোটি ৮ লাখ টাকার ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিজিবি রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেজনক হিসেবে তৌফিকুল ইসলামকে আটক করা হয়। তার দেহ তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৫৩৬ গ্রাম। দাম এক কোটি ৮ লাখ ২২ হাজার টাকা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিকেলে আটক তৌফিকুরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x