মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের একামধু এলাকায় মনু নদী থেকে ভেসে আসা অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে স্থানীয় লোকজন মনু নদী দিয়ে মরদেহটি ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধার করা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



