Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত, সতর্কতা জারি

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

রাজধানীতে টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি চালক ও পথচারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়।

ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পানি জমে গেছে। এসব এলাকায় সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

এ পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x