Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

নরসিংদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ কন্যা শিশুর মৃত্যু

এই ঘটনায় আরও ২ শিশু গুরুত্বর আহত হয়েছে

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একই সাথে ৪ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ২ শিশু গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বড়কান্দা গ্রামের তাবিয়া (১৩), আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং সুমাইয়া (১০)। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, মাদ্রাসার বিরতির পর একসাথে ৬ জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। ৬ জনের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে তিন জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। অন্যজনের মরদেহ পারিবারিক জিম্মায় বাড়িতে নেয়া হয়েছে। 

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১ টায় তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিলনা। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নাজমুল হাসান বলেন, “পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর লাশ শনাক্ত করা হয়েছে। আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এক শিশুকে পারিবারিক ভাবে বাড়িতে নেয়া হয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।“

বেলা চারটার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। তিনি বলেন , “স্বজনদের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং নিহতের স্বজনদেরকে প্রাথমিকভাবে ২০ হাজার করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে ।"

 

   

About

Popular Links

x