Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু, আহত ৪

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

   

About

Popular Links

x