Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে ধরা পড়ল সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি

রাজধানীর কমলাপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ এএম

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মতিঝিল থানা পুলিশের অভিযানে তানিম রেজা বাপ্পিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া বাপ্পির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x