Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড়ধস, মাটিচাপায় প্রাণ গেলো নারীর

উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ভি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:১৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে বিবি হাফছা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে উখিয়ার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ভি-ব্লকে দুর্ঘটনা ঘটে। নিহত হাফছা ওই ক্যাম্পের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে।

ক্যাম্প -ইস্টের ইনচার্জ (উপসচিব) গাজী শরিফুল হাসান জানান, বিকেলে পাহাড়ধসের সময় হাফছা মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ হামিদ বলেন, “টানা থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা এখনো রয়ে গেছে। নিরাপদ জায়গার সংকট থাকায় হাজারো রোহিঙ্গা পরিবার বাধ্য হয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। ফলে বর্ষা মৌসুমে প্রায়ই প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটছে।“

এর আগে, গত জুলাই কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে উখিয়া টেকনাফের প্রায় আট হাজার একর বনভূমিতে ৩২টি আশ্রয়শিবির গড়ে তোলা হয়। বর্তমানে এসব ক্যাম্পে প্রায় সাড়ে ১৪ লাখ নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, তাদের মধ্যে অন্তত এক লাখ মানুষ এখনো ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন। প্রতি বর্ষা মৌসুমেই এসব ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটছে।

   

About

Popular Links

x