Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী, জানালেন তথ্য উপদেষ্টা

মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল সরকারের ১৮০ দিনের আগে হবে নাকি পরে হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম

প্রধানমন্ত্রী কারও পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। 

তবে, মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল সরকারের ১৮০ দিনের আগে হবে নাকি পরে হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। 

সরকারের ১৮০ দিন সামনে রেখে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে এক ধরনের আলোচনা হচ্ছে। এটার বাস্তবতা কতটুকু? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘‘আমিও জানি না, আমিও মিডিয়াতে দেখছি। এর বেশি কিছু না। তবে একটা জিনিস গ্রসলি আমরা মনে করতে পারি, এটা শুধু ১৮০ দিনের কথা বলছি না। সেই পুরোনো কথা, যে একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম দেখাতে চায় তিনি যা করেছেন, সঠিক করেছেন। আমি ভুল নিতে পারি না, আমি নিজে ভুল না, আমার সব ঠিক আছে। ফলে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন না।’’ 

তিনি  বলেন, প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি- ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ, দিনের শেষে জনগণের কল্যাণ করা।’’ 

   

About

Popular Links

x