Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। 

সভা থেকে জানা গেছে, এই ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা। আর উন্নয়ন সহযোগীদের ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প মাত্র ৩টি। বাকি ৫টিই সংশোধিত প্রকল্প। 

বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 

সভায় অংশ নেন- অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। 

এছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (১ম সংশোধন) প্রকল্প, বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প ও পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত)’ প্রকল্প, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প ‘ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন)’, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (৩য় সংশোধন)’, প্রকল্প ও মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন প্রকল্প। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্প- ‘মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (২য় সংশোধন)’ অনুমোদন করা হয়েছে। 

এ ছাড়া আগেই অনুমোদিত ১১টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। নিয়ম অনুযায়ী ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প হিসেবে পরিকল্পনামন্ত্রী নিজস্ব এখতিয়ারে এ ধরনের ছোট প্রকল্প অনুমোদন দিতে পারেন। 

   

About

Popular Links

x