Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

বিষয়টি বিএসএফ’কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৫ মে) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এই পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বর্তমানে ওই ৬ জন সীমান্তের শুন্যরেখা থেকে ৩০ গজ দূরে অবস্থান করছে তারা। 

বিষয়টি বিএসএফ’কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

   

About

Popular Links

x