Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদনে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম

রাজধানীর ধানমণ্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শাকিলের বাড়ি মোহাম্মদপুরের জিগাতলা শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর বাসায়।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।

তিনি আরও জানান, যুবকের মৃত্যুর পেছনের কারণ এখনো জানা যায়নি। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

   

About

Popular Links

x