Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে সেফটি ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

ওই শিশু সকালে নিখোঁজ হয়, পরে সেফটি ট্যাংকের ভেতরে মরদেহ পাওয়া যায়

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

সুনামগঞ্জ গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে ৮ মাসের এক শিশুর মরদেহ সেফটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে শিশুটি নিখোঁজ হয়। পরে গ্রামের লোকজন সেফটি ট্যাংকের ভেতরে মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দিলে শিশুর মরদেহ উদ্ধার করে তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মত্যুর সঠিক কারণ জানার জন্য শিশুর মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x