Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম বিমানবন্দরে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

বৃহস্পতিবার এক বার্তায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে ১৫০ কার্টন মন্ড এবং ৮৫ কার্টন এসে লাইটস ব্র্যান্ডের মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই সিগারেট জব্দ করা হয়।

পরে জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাবে, জব্দ করা সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পণ্যটির মোট করভার (টিটিআই) ৬২১.৬৩%।

এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে।

   

About

Popular Links

x