Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাওরে ডুবে গেলো যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪

সংকীর্তন দেখে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তারা

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হরিনাম সংকীর্তন দেখে গভীর রাতে বাড়ি ফেরার পথে ফেরি নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছেন জগ্ননাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ভবানীপুর গ্রামের  অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে পাশ্ববর্তী কেশবপুর গ্রামে হরিনাম সংকীর্তন দেখে বাড়ি ফেরার পথে মাইয়ার হাওররের তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়ায়যাত্রী বহনকারী নৌকাটি উল্টে ডুবে যায়।

যাত্রীদের বেশিরভাগ সাঁতার কেটে তীরে উঠতে পারলেওে প্রবল স্রোতের ওই চার ব্যক্তি নিখোঁজ হন।

জগন্নাথপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, “পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে, তবে কতজন নিখোঁজ এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না।”

   

About

Popular Links

x