Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়  

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। সেসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের উপর রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুলিতে আহত হয়। সেসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিকেলে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে।”

   

About

Popular Links

x