Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারখানায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

সংসারের খরচ যোগাতে ওই কারখানায় দিনমজুর হিসেবে কাজ করছিলো কিশোরটি 

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

মাদারীপুরের ডাসারে একটি কা‌ঠের কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে ভূরঘাটা-শশীকর সড়কের গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ।

নিহত নজরুল ইসলাম শরীফ (১৪) ইউনিয়নের পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে স্থানীয় র‌বিউল ইসলা‌মের কাঠের তৈজসপত্র তৈরির কারখানায় দিনমজুরের কাজ করত। 

এলাকা ও নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালে কারখানায় থাকা একটি কেমিক্যালের ড্রাম খোলার জন্য চেষ্টা করছিলেন নজরুল। এ সময় ড্রামটি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ড্রামটিতে কি ধরনের রাসায়নিক ছিল তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতের বাবা হানিফ শরীফ জানান, সংসারের খরচ যোগাতে ওই কারখানায় দিনমজুর হিসেবে যোগ দিয়েছিল তার ছেলে নজরুল।

তিনি বলেন,“ছেলে হারানোর বেদনা শুধু তার বাবা-মাই জানে। এখন আমি কী করব, কী বল‌বো, কিছুই মাথায় আসে না।”

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, “ নিহতের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x