Friday, August 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

কালিয়াকৈরে পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তে আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয়রা কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত চলছে।

   

About

Popular Links

x