Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

শনিবার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় চেম্বার জজ আদালতের আদেশ অমান্য করায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) তাকে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

আসামি যাতে পালিয়ে যেতে না পারেন, সেই উদ্দেশ্যে ও আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম। তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

মামলার বিবরণ অনুযায়ী, এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন লাভ করে তিনি গত ৪ আগস্ট মুক্তি পান।

তবে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করে দেন। একইসঙ্গে আদালত তাকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। অন্যথায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়।

তবে আদালতের দেয়া নির্ধারিত সময় অর্থাৎ গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আত্মসমর্পণ করেননি বলে জানান কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।
 
নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় এবং আদালতের স্থগিতাদেশ কার্যকর থাকায় আজ শনিবার তাকে পুনরায় আইনের আওতায় আনা হলো।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস সংলগ্ন ঝোপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছিল পিবিআই। 
   

About

Popular Links

x