Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর পাশে বসে মুড়ি খাওয়ার সময় সাপের কামড়, প্রাণ গেল বিএনপি নেতার

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে মারা গেছেন এক বিএনপি নেতা। গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা শনিবার সকাল আটটার দিকে ঘটনায় প্রাণ হারান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে জাকির হোসেন স্ত্রীর সঙ্গে খাটে বসে পা দোলাতে দোলাতে মুড়ি খাচ্ছিলেন। সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার উচ্চ রক্তচাপ তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, হাসপাতালে আনার সময়ই জাকির হোসেনের উচ্চ রক্তচাপ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউ সেবা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

জাকির হোসেন মৃধার আকস্মিক এই মৃত্যুতে পরিবার-স্বজন, দলীয় নেতাকর্মী এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

   

About

Popular Links

x