Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আগুনের ভিডিও ক্লিপ যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রকাশিত এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, “ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু”, “হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “কামরুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।”

ওই ব্যক্তিকে ভিডিওতে আরও বলতে শোনা যায়, “আমরা এই জুলাই মানি না, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো।”

এ বিষয়ে কুষ্টিয়ার জুলাই যোদ্ধা ও জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব সুলতান মারুফ তালহা জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, “পতিত সরকারের বেশ কিছু বিপথগামী ছাত্রনেতারা এই কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে।”

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি আগুন জ্বলতে না দেখলেও আগুন লাগানোর পর যে ধরনের পোড়া বা কালো ভাব সৃষ্টি হয়, তেমন চিহ্ন লক্ষ করা গেছে।

   

About

Popular Links

x