Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

হাওরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেন।

আটক কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে। অপরদিকে নিহত দুই শিশু হলো - মোহাদ্দিস মিয়া (৮) ও তুলনা আক্তার (৪)।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট পরিবারের অন্য কাউকে না জানিয়েই কামরুল ইসলাম তার দুই সন্তান মুহাদ্দিস ও তুলনাকে নিয়ে সিলেটে যান। তার সাথে কোনো মোবাইল ফোন না থাকায় পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না। ফলে তারা দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের তিনদিন পর গত ১১ আগস্ট শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাও এলাকার একটি হাওরে ভাসমান অবস্থায় নিখোঁজ শিশু তুলনার মরদেহ উদ্ধার করা হয়।      

এদিকে বুধবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের গোবিন্দপুর এলাকার হাওর থেকে আরেক শিশুর মুহাদ্দিসের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে দিরাই থানা পুলিশের নিখোঁজ ডায়েরির সূত্র ধরে শিশুদের বাবা কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদের হাওরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন কামরুল। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ কথা জানিয়েছেন।  

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “নিহত দুই শিশুর মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে কামরুল। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x