Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

থামছেই না ডেঙ্গুর প্রাদুর্ভাব 

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের প্রাণহানি 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব থামছেই না। দিন দিন বাড়তেই আছে আক্রান্ত ও মৃতের তালিকা। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল মোট ৬৭ জন। 

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৭৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রাম বিভাগে ৮৯, ময়মনসিংহ বিভাগে ২৭ ও রংপুর বিভাগে ডেঙ্গু নিয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছে। 

এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৫ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। 

   

About

Popular Links

x