রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।
ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



