Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রিজন ভ্যানে করে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছেন দীপু মনি

এর আগে, দীপু মনি প্যারোলে মুক্তির পেয়ে স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ কারাগারের উদ্দেশে রওনা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৬টা বাজার ২ মিনিট আগে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে বলে জানান দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান। একই তথ্য নিশ্চিত করেছেন জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।

প্রসঙ্গত, দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি) ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। কার্যক্রম শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

   

About

Popular Links

x